এই রোগীদের কাগজপত্র আমরা যাচাই করেছি। আপনি চাইলে সরাসরি তাঁদের bKash বা ব্যাংক অ্যাকাউন্টে সাহায্য পাঠাতে পারেন — CCB-র মাধ্যমে নয়, কোনো চার্জ বা মধ্যস্বত্বভোগী ছাড়াই।
আমরা রোগীদের কাগজপত্র যাচাই করে তথ্য প্রকাশ করি — এটুকুই। CCB কোনো টাকা সংগ্রহ করে না, ধরে রাখে না, বিতরণও করে না। আপনার সাহায্য সরাসরি রোগীর কাছে যায়, মাঝখানে আমরা থাকি না।
প্রতিটি কেস যাচাইয়ের তারিখ থেকে ৩০ দিন সক্রিয় থাকে। এর মধ্যে রোগী বা পরিবার নতুন আপডেট না দিলে কেসটি স্বয়ংক্রিয়ভাবে তালিকা থেকে সরে যায় — যাতে পুরনো বা অপ্রাসঙ্গিক তথ্য থেকে না যায়। চিকিৎসা শেষ হলে বা রোগী চাইলে যেকোনো সময় সরানো হয়।